ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা পিনু খান মারা গেছেন

সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিনু খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন। শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 



পিনু খান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুল আলম বাবুর সহধর্মিণী এবং শহীদ বুদ্ধিজীবী ড. বাহাউদ্দিন আহমেদের পুত্রবধূ। সোমবার বাদ জোহর নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।উল্লেখ্য, পিনু খান ২০০৩ সালে মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি নবম ও দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

ads
ads
ads

Our Facebook Page

↑